Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস


কলকাতা : বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। চলছে মেঘের গর্জনও। শহরে শেষ-বর্ষার বৃষ্টিও হয়েছে কিছু জায়গায়। আজ এবং আগামীকাল শুক্রবার ২ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার ৩ অক্টোবর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় কোনও আপডেট নেই।                                       

লস্করের ‘টপ কম্যান্ডার’ ফৌজি মুসা খতম, এই জঙ্গির মৃত্যু উপত্যকার নিরাপত্তার জন্য কতটা স্বস্তির 

খতম কুখ্যাত জঙ্গি ‘ফৌজি মুসা’, লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে 

ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, ‘উচিত শিক্ষা’ দিলেন আক্রান্ত 

এর আগে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। তবে নতুন করে হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ ১ এবং ২ অক্টোবর দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টি হতে পারে। যদিও হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। ঝোড়ো হাওয়া বইবে না। সপ্তাহান্তে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট দমবন্ধ করা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।                                                                            





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *