বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ইছা এবং আরএমজি ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এ দুটি স্কিমে অংশগ্রহণের মাধ্যমে দেশের পরিবেশবান্ধব শিল্প ও তথ্য-প্রযুক্তি খাতে অর্থায়ন বাড়াতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে পূবালী ব্যাংক। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা ও নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক প্রভাব পড়বে।















Leave a Reply